Dhaka 5:53 pm, Tuesday, 16 June 2026

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে হাসিবুল নামের এক বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় রাস্তার পাশের একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে সংলগ্ন সড়কটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং যে কোনো সময় সড়ক ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত হাসিবুলকে নগদ ৯০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সড়ক, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পায়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ বালু উত্তোলনের কারণে সড়ক ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। ভবিষ্যতে এমন কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

প্রশাসনের এই অভিযানের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

Update Time : 03:34:01 pm, Tuesday, 16 June 2026