Dhaka 4:10 pm, Tuesday, 16 June 2026

নাগরপুরে পাট ও পাটবীজ উৎপাদনে প্রযুক্তির ছোঁয়া, প্রশিক্ষণ পেলেন চাষিরা

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) নাগরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নাগরপুরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় কর্মশালাটি পরিচালিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাঈদুর রহমানের উপস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নূরুল বাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত আলী আকন্দ রেজাউল, নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মাহবুব হোসেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. রাশেদুল হাসান, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস এবং বাসাইল উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া।

দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষাবাদ, উন্নতমানের পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ, রোগবালাই ব্যবস্থাপনা এবং কম খরচে পাটের আঁশ ছাড়ানোর আধুনিক পদ্ধতি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় অংশগ্রহণকারী কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে কৃষকরা পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করায় সন্তোষ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

নাগরপুরে পাট ও পাটবীজ উৎপাদনে প্রযুক্তির ছোঁয়া, প্রশিক্ষণ পেলেন চাষিরা

Update Time : 02:57:03 pm, Tuesday, 16 June 2026