Dhaka 11:04 pm, Tuesday, 16 June 2026

বুড়িচংয়ে কথিত কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

মোঃ আবদুল্লাহ,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জগতপুর (জাবক্সি ভূঁইয়া বাড়ি) এলাকার আব্দুল হান্নান ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম শ্রাবণ (২৩) এবং একই গ্রামের ফুল মিয়ার ছেলে মো. ফয়সাল (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পরে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশের দাবি, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের মহড়া ও বিভিন্ন অপতৎপরতার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তারা কাজ করে আসছে। ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং অন্যান্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “সম্প্রতি কিশোর গ্যাংয়ের মহড়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, বুড়িচং উপজেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ছাত্রদলের উদ্যোগে সংসদ সদস্য’র সংবর্ধনা এবং বর্তমান ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী ৩ জুলাই ২০২৬

বুড়িচংয়ে কথিত কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

Update Time : 08:23:46 pm, Tuesday, 16 June 2026