
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ শাহ আলম শেখ (৩২) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় অভিযান চালায় প্রশাসন। এসময় সন্দেহভাজন হিসেবে শাহ আলম শেখকে আটক করা হলে তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক শাহ আলম শেখ উপজেলার সদরপাড়া গ্রামের পিয়ার আলী ছেলে।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-৩৬/৫ তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এসআই তাহিদুল আলম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া এবং তার টিম।
Reporter Name 


















