Dhaka 10:49 am, Thursday, 25 June 2026

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • Update Time : 10:08:49 pm, Wednesday, 24 June 2026
  • 24 Time View

‎খ ম,জায়েদ হোসেন, নাসিরনগর,(ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় সরকারি খাস জমি দখল করে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

‎বুধবার (২৪ জুন) দুপুরে নূরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,
‎নূরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৬৭ শতক রাস্তা ও খাল শ্রেণির সরকারি জমির ওপর অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। মামলা নং-১২/২০২৫ এর রায়ের আলোকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

‎উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে দোকানঘর ও বসতঘরসহ মোট ১৮টি পাকা, সেমিপাকা ও টিনশেড স্থাপনা ছিল। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।

‎নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন,
‎“সরকারি খাস জমি, বিশেষ করে খাল ও রাস্তার  জায়গা দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আদালতের রায়ের আলোকে সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।”

‎তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : 10:08:49 pm, Wednesday, 24 June 2026