Dhaka 11:52 pm, Friday, 3 July 2026

পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থী এবং পরিবারের সদস্যদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বসতঘর বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে| সরকারি বরাদ্দ ও সুবিধাভোগীদের প্রাপ্তির মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ১২ জনকে সেলাই মেশিন এবং ৪টি পরিবারকে বসতঘর প্রদান করা হয়। এসব খাতে মোট ২৭ লাখ ১১ হাজার টাকার উন্নয়ন সহায়তা দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিলন বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই তাদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল এবং পড়াশোনার ব্যয় নির্বাহে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রান্তিক পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারকে বসতঘর প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, পবা-মোহনপুরসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নতুন বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে পবা উপজেলার খ্রিস্টানপাড়া এলাকার শিক্ষার্থী রত্না বিশ্বাস। রাজমিস্ত্রির মেয়ে রত্না জানায়, আগে প্রতিদিন প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হতো। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা সাইকেল কিনে দিতে পারেননি। এখন সাইকেল পাওয়ায় মাত্র ১০ মিনিটে স্কুলে পৌঁছাতে পারবে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে বলে আশা প্রকাশ করে সে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে। এসব সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা ও পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সহায়তাপ্রাপ্তদের উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রাজ কুমার শাও, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক এবং যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজপাড়ায় র‍্যাব-৫ এর অভিযান ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ

Update Time : 08:16:20 pm, Friday, 3 July 2026