
নিজস্ব প্রতিবেদক:-মিসেস চামেলী আক্তার প্রিয়া
ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত‘দারুল আকরাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ’প্রকল্প এবং‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াছিন মোল্যা।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ‘দারুল আকরাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ’ এবং ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, দুই প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিসেস চামেলী আক্তার প্রিয়া 



















