Dhaka 10:17 am, Tuesday, 14 July 2026

স্ত্রীর অভিযোগে খুলনায় মাটিচাপা মরদেহ উদ্ধার, হত্যাকান্ডের রহস্য ফাঁস, দম্পতি আটক.

  • Reporter Name
  • Update Time : 03:28:03 pm, Monday, 13 July 2026
  • 42 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনা মহানগরীর হরিনটানা থানার আবাসিক এলাকায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। নিখোঁজ হওয়া( ইজিবাইক-চালক)
মারুফ নামে এক ব্যক্তির মরদেহ এটি বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

সোমবার ১৩ জুলাই দুপুরে হরিনটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে হরিনটানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হেলাল উদ্দিন জানান, এই ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।

ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এই দম্পতির মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। ঝগড়ার একপর্যায়ে তারা পাঁচ মাস আগে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে একে অপরকে দোষারোপ করে। ফলে বিষয়টি জানাজানি হয়।

সোমবার সকালে মুরাদ স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে তিনি স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। একই সাথে মারুফ হত্যা নিয়ে পুলিশকে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে আটক করে। এরপর তাদের দেখানো স্থানে মাটি খোঁড়া হলে মরদেহ উদ্ধার হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক (ইজিবাইক চালক)ব্যক্তির। মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে নিখোঁজ মারুফের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

ওসি বলেন, বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে। হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে পিবিআই ও সিআইডি কাজ করবে।

আবাসিক এলাকার বাড়ির সামনে মাটিচাপা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পাঁচ মাস ধরে লাশ পুঁতে রেখে স্বাভাবিকভাবে বসবাস—এটা ভাবতেই আতঙ্ক লাগছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্যারিসের উপকণ্ঠে ভয়াবহ দাবানল

স্ত্রীর অভিযোগে খুলনায় মাটিচাপা মরদেহ উদ্ধার, হত্যাকান্ডের রহস্য ফাঁস, দম্পতি আটক.

Update Time : 03:28:03 pm, Monday, 13 July 2026