Dhaka 5:50 pm, Friday, 17 July 2026

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : 12:18:37 pm, Thursday, 16 July 2026
  • 24 Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সংবাদটি আইবিএন নিউজ সূত্রে জানা গেছে।

নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার-এর আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সি প্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

– সহ-সভাপতি: নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়)
– সহ-সভাপতি: মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব)
– সাংগঠনিক সম্পাদক: গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর)
– সহ-সাংগঠনিক সম্পাদক: মনির উদ্দিন মান্না (প্রবাসের প্রহর)
– দপ্তর সম্পাদক: মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি)
– প্রচার সম্পাদক: ওবায়দুল হক মানিক (৫২ টিভি)
– সহ-প্রচার সম্পাদক: মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি)
– অর্থ সম্পাদক: ওবায়দুল হক (দৈনিক দেশকাল)
– সহ-অর্থ সম্পাদক: নুরুল্লাহ শাহাজাহান খান (কে টিভি)
– সাংস্কৃতিক সম্পাদক: মাহবুব সরকার (বিশ্ব বাংলা টিভি)
– তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সাহেদ ছরোয়ার (কলম টিভি ও কলম বিডি নিউজ)

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন:
আলী রেজা (ঢাকা গেজেট), আব্দুল মান্নান (চট্টগ্রাম মঞ্চ), আলী রশিদ (নিউজ ২৪ চট্টগ্রাম), আরমান চৌধুরী (দৈনিক আমার সময়) এবং আরশাদুল হক (দৈনিক সূর্যোদয়, দুবাই)।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণে কাজ করে আসছে।

তারা আরও বলেন, বিশেষ করে অসহায় ও সমস্যাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণ, সাংবাদিকদের ঐক্য এবং পেশাগত মানোন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আগামীর বাংলাদেশ: বিশ্বমঞ্চে স্বনির্ভরতার নতুন ইশতেহার ও উত্তরণের অভীষ্ট লক্ষ্য

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Update Time : 12:18:37 pm, Thursday, 16 July 2026