Dhaka 1:56 pm, Sunday, 26 April 2026

বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি কর্তৃক ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : 09:06:49 pm, Wednesday, 19 March 2025
  • 90 Time View

বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি কর্তৃক ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

শাহ আলম জাহাঙ্গীর
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রথম বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া’র অংশগ্রহণে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ মার্চ) বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি আয়োজন করেছে উপজেলার আন্তঃমাদরাসা ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫।
২৫ টিরও বেশি মাদরাসার শতাধিক শিক্ষার্থী হামদ, নাত ও ক্বিরাত বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।

দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে গত ১৫ মার্চ ২০২৫ তারিখে, খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী মাদ্রাসায়।

আজ বুধবার চূড়ান্ত প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া। ক্বিরাত প্রতিযোগিতার অন্যান্য বিচারক হিসেবে আসসুন্নাহ ফাউন্ডেশন মাদরাসার আরবি শিক্ষক মুফতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি হাফেজ মাওলানা ইয়াহইয়া ইউনুছি, হাফেজ মাওলানা বেলাল হোসাইন।

হামদ-নাত প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কলরব শিল্পীগোষ্ঠী শিল্পী হাফেজ মাওলানা আবু সুফিয়ান এবং তাঁর দল।

প্রতিযোগিতায় প্রত্যেক ইভেন্টে দশজনকে পুরস্কৃত করা হয়ে। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ক্রেস্ট, সনদ ও এক বছরের শিক্ষাবৃত্তি। অন্যান্য পুরস্কারও এ-ই ধারাবাহিকতায় প্রদান করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রায় ২৫ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির আহ্বায়ক এম আই জামাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরবানপুর গ্রামের কৃতি সন্তান ড. মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম সিদ্দিকী, আবিদ হোসেন অবিদ,বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি প্রতিষ্ঠাতা সদস্য মো. জুমান আলী ও ইকবাল হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির সদস্য সচিব কাজী মো. শফিকুর রহমান ও প্রতিষ্ঠাতা সদস্য মো. ওবায়দুল্লাহ অবিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম

বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি কর্তৃক ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

Update Time : 09:06:49 pm, Wednesday, 19 March 2025