Dhaka 3:21 pm, Sunday, 26 April 2026

 সীমান্তে ১৪ বিজিবির পৃথক অভিযান: মাদকসহ আটক ১, উদ্ধার বিপুল ট্যাবলেট ও ফেনসিডিল;

ইসতিয়াক আহাম্মেদ ইমন জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল (ফেয়ারডিল) সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের টহল ও অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করী কলেজ ছাত্রের জামিনে মুক্তি করিয়ে দিলেন প্রতিমন্ত্রী আজাদ 

 সীমান্তে ১৪ বিজিবির পৃথক অভিযান: মাদকসহ আটক ১, উদ্ধার বিপুল ট্যাবলেট ও ফেনসিডিল;

Update Time : 11:55:23 pm, Saturday, 25 April 2026