Dhaka 2:11 pm, Sunday, 26 April 2026

প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২

নিজস্ব প্রতিবেদক জীবন

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে।
এতে ওই ভ্যানচালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যাত্রী হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০), একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।
আহতরা হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ, বুরাইল গ্রামের আশরাফ আলী।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিল। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন। আহত হন ভ্যান চালকসহ দুই যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম

প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ নিহত ২ আহত ২

Update Time : 09:31:46 pm, Wednesday, 19 March 2025