
কলেজ থেকে ফেরার পথে সাংবাদিকের দু্ই হাত ভেঙে দিল দুর্বৃত্তরা
নাটোর প্রতিনিধি শাকিল হোসাইন
নাটোরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের উপর হামলা চালিয়ে দুই হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা বাজারে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তার দুই হাত ভেঙে দেওয়া হয় বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আমরা বিষয়টি শুনেছি আমরা লিখিত অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব, তবে তিনি আরোও বলেন ঘটনা প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।
আহত প্রভাষক ও সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম জানান, দুপুরে কলেজ থেকে ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তারা তাকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।পরে তারা হকিস্টিক ও বাটাম দিয়ে সেলিমকে অতর্কিতভাবে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায় বলেও জানান আহত সেলিম।পরে খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা তাকে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পরই তাকে অক্সিজেন দিতে হয়।নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা জানান, রোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার দুই হাত ভেঙে গেছে।খবর পেয়ে নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ‘বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাকিল হোসাইন
নাটোর
তারিখ: ০৬/০৪/২০২৫
শাকিল হোসাইন 























