Dhaka 5:49 pm, Monday, 27 April 2026

পাবিপ্রবি নির্মাণাধীন ছেলেদের নতুন হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • Update Time : 12:35:03 pm, Thursday, 10 April 2025
  • 85 Time View

পাবিপ্রবি নির্মাণাধীন ছেলেদের নতুন হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জে ডি উজ্জ্বল:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ছেলেদের নতুন হল ভবনের ১০ম তলার একটি কক্ষ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও সেটি এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে ভবনে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। বুধবার সকালে হ্যামার টেস্টসহ অন্যান্য পরীক্ষা চালাতে গেলে ভবন পরীক্ষক দলের সদস্যরা তীব্র দুর্গন্ধ অনুভব করে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সরেজমিনে গিয়ে মরদেহটি ভবনের ১০ম তলার একটি রুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। গলায় ফাঁসের দড়ি ছিল। তবে দড়িটি ছেঁড়া দেখা গেছে।

পুলিশের ধারণা, মৃত্যুর পর দেহে ওজন বেড়ে যাওয়ায় দড়ি ছিঁড়ে লাশটি মেঝেতে পড়ে যেতে পারে। মৃতদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন বলেন, “প্রাথমিকভাবে মনে করছি, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে, সম্ভবত ঈদের আগেই। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। সেটি তদন্তে কাজে আসবে বলে আশা করছি।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, আজ সকালের দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মহাসড়কের পাশে থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এবিষয়ে পাবনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভয়াবহ অগ্নিকাণ্ডে ২পরিবারেই নিঃস্ব পুড়ে ছাই বসত ঘর; ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লাখ টাকার

পাবিপ্রবি নির্মাণাধীন ছেলেদের নতুন হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

Update Time : 12:35:03 pm, Thursday, 10 April 2025