Dhaka 12:37 pm, Thursday, 23 April 2026

আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : 08:29:43 pm, Wednesday, 1 April 2026
  • 9 Time View

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে এক ট্রেন যাত্রীকে ইভটিজিং করার দায়ের জনি মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। দন্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র। স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনে এক নারীকে ইভটিজিং করায় ওই নারীর পিতা নিরাপত্তা বাহিনীর সদস্যকে জানায়। পরে স্টেশন সুপারিনটেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তাবাহীনীর সদস্যরা জনি মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরনবী জানান, দুপুরে ট্রেন থেকে নেমে যাওয়ার সময় এক নারী যাত্রীকে ইভটিজিং করে এক যুবক। ওই নারীর বাবা বিষয়টি আমাকে জানালে পুলিশের সহযোগিতায় আমি তাকে আটক করি। পরে উপজেলা প্রশাসনকে জানালে আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর সুদর্শন কান্তি দে বলেন, দন্ডপ্রাপ্ত জনি মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার,অস্ত্র উদ্ধার

আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড

Update Time : 08:29:43 pm, Wednesday, 1 April 2026