Dhaka 1:13 pm, Wednesday, 22 July 2026

এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াতের ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

(ঠাকুরগাঁও)থেকে নিজস্ব প্রতিবেদক

জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

এসময় আরও বক্তব্য দেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি রাশিদুল ইসলাম, ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর প্রমুখ। এছাড়াও সমাবেশে উপজেলা আমীর ও সেক্রেটারীবৃন্দসহ, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইউনুস সরকারের ৬ মাস অতিক্রম হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি দিয়ে স্বচ্ছ আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।

এছাড়াও অবিলম্বে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে এবং জামায়াতের দলীয় প্রতীক ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি করেন তারা।

পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বাসস্টেশন গোলচত্তরে সমাপ্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াতের ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Update Time : 11:58:19 pm, Tuesday, 18 February 2025