Dhaka 8:06 pm, Saturday, 18 July 2026

চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন খানের অর্থায়নে ২৫০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ

দুর্ভোগ কাটল পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি: মোঃ ময়নুল ইসলাম ময়না

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাওরবেষ্টিত ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৪৮ নম্বর পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলের একমাত্র পথের পাশে প্রবাহিত কংস নদীর তীব্র স্রোতে সর্বসাধারণের চলাচলের রাস্তা ভেঙে যায়। এতে টানা ১০–১২ দিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ূন খান-এর অর্থায়নে প্রায় ২৫০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। সাঁকোটি নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং হাজারো মানুষের চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে হুমায়ূন খান এর নির্দেশনায় মোঃ জিয়াদ খান এর নেতৃত্বে দ্রুত সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় এলাকাবাসীর সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সাঁকো নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়।

নির্মাণকাজে সার্বিক সহযোগিতা করেন মোঃ জিয়াদ খান, মোঃ মহসিন খান, মোহাম্মদ তাজুল ইসলাম টিটন (সভাপতি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি), মোঃ সাদ্দাম শেখ জয় (সম্মানিত সদস্য, উপজেলা কলেজ ছাত্রদল), অলিউল্লাহ খান, আবু সায়েম খান, মোঃ জুনায়েদ শেখ, মোহাম্মদ জিয়াউর রহমান, মোঃ জীবন খান, মোহাম্মদ ফয়সাল খান, মোঃ আশিক খান, মোহাম্মদ উৎপল খান, মোহাম্মদ হিরা শেখ, রাজু, মোঃ রাইকেল মিয়া, মোঃ জিগির্লাল চৌধুরী, ফুল মিয়া শেখ, মোঃ ময়না মেস্তরি, ওজি ইসলাম, মোহাম্মদ পিপল খানসহ এলাকার অসংখ্য যুবক, মুরব্বি ও সর্বস্তরের মানুষ।

এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সাঁকো নির্মাণে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কংস নদীর তীরের ভাঙ্গা জায়গায় রাস্তা পূর্ণ নির্মাণের জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন

চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন খানের অর্থায়নে ২৫০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ

Update Time : 10:58:35 pm, Thursday, 16 July 2026