Dhaka 8:08 pm, Saturday, 18 July 2026

রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির সেমিনার

  • Reporter Name
  • Update Time : 01:07:22 pm, Saturday, 18 July 2026
  • 5 Time View

মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স (বিএএভি)-এর উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এবং সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ-এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান। তারা বন্যপ্রাণী সংরক্ষণে আইন মেনে চলা, প্রাণীদের আবাসস্থল রক্ষা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তারা বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। সেমিনারে বন্যপ্রাণী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন

রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির সেমিনার

Update Time : 01:07:22 pm, Saturday, 18 July 2026