
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় জনসমুদ্র
স্টাফ রিপোর্টার : শ্রাবন্তী আক্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় লক্ষাধিক মানুষের ঢল নামে। শোকাবহ পরিবেশে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকা শোকে ভারী হয়ে ওঠে।
জানাজা শেষে শাহজাদপুরের সুভাস্তু নজর ভেলী শপিং মলের সামনে উপস্থিত ছিলেন মেহেদি হাসান বাপ্পি, সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড বিএনপি; মনির হোসেন, সাধারণ সম্পাদক, সুভাস্তু নজর ভেলী শপিং মল; নাদিম হোসেন রনি, যুবদল নেতা, গুলশান থানা যুবদল। এছাড়াও গুলশান থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মরহুম শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে উপস্থিত নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
মিসেস শ্রাবন্তী আক্তার 












