Dhaka 7:38 pm, Monday, 15 June 2026

কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন দফাদার আমিনুল হক

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, কক্সবাজার জেলা শাখার ২০২৬-২০৩০ মেয়াদের নবগঠিত কমিটিতে টেকনাফ উপজেলার বিশিষ্ট গ্রাম পুলিশ সদস্য আমিনুল হক দফাদার সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর এ নির্বাচনে টেকনাফসহ জেলার বিভিন্ন এলাকার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, কক্সবাজার জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০৩০ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে আমিনুল হক দফাদারকে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদ সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি গ্রাম পুলিশ বাহিনীর একজন সৎ, দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ সদস্য হিসেবে কাজ করে আসছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার ক্ষেত্রে তাঁর ভূমিকা সহকর্মী ও এলাকাবাসীর কাছে প্রশংসিত। মাঠপর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি একজন দক্ষ ও মানবিক কর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুল হক দফাদার বলেন, “গ্রাম পুলিশ সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সদস্যদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করব।”

তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভানুধ্যায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকাবাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গ্রাম পুলিশ সদস্যদের অধিকার আদায় ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠন নতুন মাত্রা লাভ করবে।

সংক্ষিপ্ত পরিচিতি

– নাম: আমিনুল হক দফাদার
– পদ: সিনিয়র সহ-সভাপতি
– সংগঠন: বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, কক্সবাজার জেলা শাখা
– মেয়াদ: ২০২৬-২০৩০
– উপজেলা: টেকনাফ, কক্সবাজার
– মোবাইল: ০১৮৬২-৮৭৪৬৯৫ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন দফাদার আমিনুল হক

Update Time : 10:24:39 pm, Saturday, 6 June 2026