
কারিতাস ELSRP প্রকল্পের অধীনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালা
নিজস্ব সংবাদদাতা অনিকুর রহমান বুলবুল
কারিতাস ELSRP প্রকল্পের অধীনে ময়মনসিংহ অঞ্চলের আওতায়াধীন সুনামগঞ্জ জেলা ধর্ম পাশা উপজেলার অন্তর্গত ০৪ নং জয়শ্রী ইউনিয়ন পরিষদের পাশে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের হলরুমে
হাওড় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা নির্বাহের পথও রুদ্ধ অবস্থায় স্বকীয়তা রাখতে
আজবুধবার সকাল ১০টায় হাওর (জলাভুমি) এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা বহুমুখীকরণ ও জলবায়ু সহনশীল প্রকল্প ( ELSRP) কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ গিয়াস উদ্দিন , সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালায় আরও সহভাগিতা করেন জনাব,সজিব আহমেদ শাওন উপসহকারী কৃষি কর্মকর্তা, ধর্মপাশা উপজেলা, জনাব মোহাম্মদ নবাব আলী প্রধান শিক্ষক জয়শ্রী উচ্চ বিদ্যালয়,জয়শ্রী, ধর্মপাশা। কারিতাস ELSRP প্রকল্পের মাঠ সহায়ক এম এ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস ELSRP প্রকল্পের মাঠ সহায়ক এম এম আর সৌরভ। এছাড়াও উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সহায়ক মো.কামরুজ্জামা,নিটু রিচিল,লরেন্স মানখিন,তরুন চাম্ভুগঙ্গ,বিপু বর্ষ রেমা এবং ELSRP প্রকল্পের উন্নয়ন সহযোগী বৃন্দ।
অনিকুর রহমান বুলবুল 









