
কারিতাস ELSRP প্রকল্পের কৃষক মাঠ দিবস উদযাপিত
আলাদিন শেখ ক্রাইম রিপোর্টার সমগ্র বাংলাদেশ
অদ্য ১৬/০৪/২০২৫ খ্রী: বুধবার সকাল সাড়ে নয়টায়
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা ধর্ম পাশা উপজেলার অন্তর্গত ৪ নং জয়শ্রী ইউনিয়ন পরিষদের আওতায়াধীন বাঘাউছা গ্রামে কারিতাস ELSRP প্রকল্পের কৃষক মাঠ দিবস-২০২৫ উদযাপিত হয়। উক্ত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের মাঠ সহায়ক মজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলায়, দ্বায়িত্বে থাকা সুনামগঞ্জ এর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ শাহ আলম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম পাশা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব চঞ্চল মিয়া, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম পাশা উপজেলা পরিষদের সকল সহকর্মী বৃন্দ, আরও উপস্থিত ছিলেন জয়শ্রী ইউনিয়ন পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম , আরও উপস্থিত ছিলেন জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপ্ন কুমার দেউরী, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিতাস ELSRP প্রকল্পের মাঠকর্মী নিটু রিচিল, বিপু বর্ষরেমা,তরুন চাম্বুগং ও সচেতন হতদরিদ্র কৃষকদের একাংশ।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের মাঠ সহায়ক মোঃ কামরুজ্জামান ও এম এ মাসুদ প্রমুখ।
মোঃ আলাদিন শেখ 






















