Dhaka 4:13 am, Thursday, 23 April 2026

খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 09:00:04 pm, Friday, 3 April 2026
  • 29 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:

খুলনার লবণচরা থানাধীন জলমা ইউনিয়নের ৩ নম্বর ঠিকরাবাদ গ্রামে একটি মাছের ঘের থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাওরের বোরো মৌসুমে কৃষকদের বড় স্বস্তি: কলমাকান্দায় বসছে ৯টি টিউবওয়েল

খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

Update Time : 09:00:04 pm, Friday, 3 April 2026