
গতকালকের কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে,কোলাঘাট এলাকার বহু পরিবার আতঙ্কিত
শমরেস রায় পশ্চিম বঙ্গ কলকাতা
আজ ২৩ শে এপ্রিল বুধবার, গতকাল কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভীর জমিয়েছিলেন কাশ্মীরে।

গতকালের নিমর্ম জঙ্গি হামলার পর , কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।, প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি ভ্রমণ সংস্থা, এলাকার প্রায় ১০০ জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কয়েকদিন আগে। গতকাল তারা পেহেলগাঁও এলাকায় ছিল বলে জানা গেছে। তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর আসে।

তবে কলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়ায় তিনটি ভ্রমণ সমস্যা সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত তবে ফোনেতে ঠিকঠাক যোগাযোগ করাও যাচ্ছে না তবে কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে তাদের

নিরাপদে ফেরানোর চেষ্টা চালাচ্ছে সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পরিবার গুলি, এবং পরিবারের লোকেরা সারাক্ষণ টিভির সম্মুখে বসে । অনেক পরিবারের মানুষজনদের ঠাকুরের কাছে প্রার্থনা করতেও দেখা যায়। তারা শুধু ভগবানের নাম জোপছেন। তাহাদের ছেলেদের মঙ্গল কামনা করছেন।
রিপোর্টার , সমরেশ রায় , শম্পা দাস, পশ্চিমবঙ্গ
শমরেস রায় পশ্চিম বঙ্গ কলকাতা 


















