Dhaka 11:36 am, Friday, 18 September 2026

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা কমিটির আহবায়কসহ মোট ৮ জন নেতাকর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তারা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী জেলা আহবায়ক মোঃ আলিউল হক জানান, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে তারা সাংগঠনিক কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তিনি আরও বলেন, দল পরিচালনায় নিজেদের সীমাবদ্ধতা ও ব্যর্থতা স্বীকার করেই আহবায়কসহ মোট ৮ জন নেতাকর্মী স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় সকল পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগকারী অন্য নেতাদের মধ্যে রয়েছেন— জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সবুর জেন্টু, মোঃ সাইদুর রহমান ও শেখ ওলিউল ইসলাম কাফি; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নাজমুল হুদা খান রুবেল; যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া; সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম এবং নির্বাহী সদস্য মোঃ তসিকুল আজম বাবু। জেলা পর্যায়ে একসঙ্গে একাধিক নেতার পদত্যাগে দলটির সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ

Update Time : 02:40:42 pm, Friday, 27 March 2026