Dhaka 1:10 pm, Wednesday, 8 July 2026

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি এমপি মো.মজিবুর রহমান

প্রতিবেদক:মিসেস চামেলী আক্তার প্রিয়া
ফটোতে:মোঃ সুজন শেখ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে এক আলোচনা সভা ও দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো.মোফাজ্জল হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামীণ উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি এমপি মো.মজিবুর রহমান

Update Time : 11:04:45 pm, Monday, 6 July 2026