Dhaka 10:39 am, Wednesday, 29 April 2026

টাঙ্গাইলের নাগরপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদলের সাথে উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের মতবিনিময় অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা ও নাগরপুর সরকারি কলেজ শাখা সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী এবং অধিক সংখ্যক নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল’২৫ রোজ বুধবার সন্ধ্যায় নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ এর সভাপতিত্বে বিপ্লবী সদস্য সচিব এম.এ বাতেন এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শাহজাহান শাওন।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আল মামুন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কায়সার রহমান লিমন, নাগরপুর উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য মোঃ রিফাত হোসেন, সুমন মিয়া, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, বিপ্লবী সদস্য সচিব শহিদুর রহমান মনির।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রূপক খান, মুস্তাকিম মিয়া, আরিফুল ইসলাম বাবু, জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় নাগরপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং

টাঙ্গাইলের নাগরপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদলের সাথে উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের মতবিনিময় অনুষ্ঠিত

Update Time : 08:13:47 am, Thursday, 1 May 2025