Dhaka 9:54 pm, Tuesday, 16 June 2026

টেকনাফে বাহারছড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:40:45 pm, Tuesday, 16 June 2026
  • 3 Time View

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ বিষয়ক সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন প্রতিযোগিতা, পরিবেশ চ্যাম্পিয়ন মনোনয়ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর অর্থায়নে, ইউএনডিপি (UNDP)-এর কারিগরি সহায়তায় এবং এনজিও ফোরামের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামলাপুর দাখিল মাদ্রাসার সুপার আবু ছিদ্দিক এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিও ফোরামের টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সরওয়ার হোসাইন।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইউএনডিপি ও এনজিও ফোরামের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব আচরণ অনুসরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শিক্ষার্থীকে ‘পরিবেশ চ্যাম্পিয়ন’ হিসেবে মনোনীত করা হয়।

পরে শামলাপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যুৎ কুমার মন্ডল। সহযোগিতা করেন মিজানুর রহমান, মোহাম্মদ ফারুক, জাহেদ উল্লাহ ও সেলিনা আক্তার।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হওয়ায় মির্জা আফরোজা আব্বাসকে উজ্জ্বলের অভিনন্দন

টেকনাফে বাহারছড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : 08:40:45 pm, Tuesday, 16 June 2026