Dhaka 9:14 pm, Tuesday, 21 July 2026

টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২

  • Reporter Name
  • Update Time : 12:43:27 pm, Tuesday, 21 July 2026
  • 2 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দিবাগত রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক-এর পরিকল্পনা ও নির্দেশনায় খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকার আলীরডেইল এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে শীলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালক ও পেছনের আসনে থাকা যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে সিএনজির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে সিএনজির চালক ও যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক (পিতা: এনায়েত আলী) এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আমিন (২২) (পিতা: আবুল মনসুর)।
অভিযানে উদ্ধারকৃত ৬০ লিটার দেশীয় চোলাই মদ, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২

Update Time : 12:43:27 pm, Tuesday, 21 July 2026