Dhaka 7:36 pm, Saturday, 13 June 2026

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডোল উদ্ধার, ৫ গ্রেফতার; সাজাপ্রাপ্ত পলাতক আসামীও আটক 

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:-

নওগাঁ জেলার মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, পাঁচজনকে গ্রেফতার এবং এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার নওগাঁর দিকনির্দেশনায় মহাদেবপুর থানার রাইগা ইউনিয়নে মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার বিশেষ টিম যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং নারী মাদক ব্যবসায়ী সেতু (২৮), তারা বেগম (৫০), আজাদুল (৪২)সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই দিনে মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ সময় দিপু পাহান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, মাদক সেবনের দায়ে তিনজন মাদকসেবীকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে, নওগাঁর পত্নীতলা থানার পৃথক এক বিশেষ অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জনি সরকার ওরফে সুমন (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। ১২ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে নিজ এলাকা পূর্ব পাটিপাড়া থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, জনি সরকার মাদক আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে থানাহাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযানে পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডোল উদ্ধার, ৫ গ্রেফতার; সাজাপ্রাপ্ত পলাতক আসামীও আটক 

Update Time : 11:02:36 pm, Friday, 12 June 2026