
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
অদ্য ২২/০৪/২০২৬ খ্রিঃ তারিখে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সরাসরি নির্দেশে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন এর নেতৃত্বে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকসকে ২ লক্ষ টাকা, শিকারপুর এলাকার মেসার্স মনোয়ারা ব্রিকসকে ২ লক্ষ টাকা ও মেসার্স মজিদ ব্রিকস্ ম্যানুফ্যাকচারারকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ৬ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশ , নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন।
Reporter Name 





















