Dhaka 9:55 am, Friday, 18 September 2026

নবগঠিত ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে উখিয়ায় জয়নুল আবেদীন জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল

মো.হারুন অর রশিদ,উখিয়া প্রতিনিধি:-

‎কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ায় উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জয়নুল আবেদীন জয়ের নেতৃত্বে উপজেলার পালংখালীতে এই কর্মসূচি পালন করা হয়।

‎আনন্দ মিছিলটি পালংখালীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নতুন কমিটিকে রাজপথের লড়াকু সৈনিকদের মিলনস্থল হিসেবে অভিহিত করেন।

‎সমাবেশে উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জয়নুল আবেদীন জয় বলেন, “কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত এই কমিটি রাজপথের ত্যাগী নেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে উখিয়াসহ পুরো জেলায় ছাত্রদল আরও সুসংগঠিত হবে। দেশনায়ক তারেক রহমান এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে উখিয়া উপজেলা ছাত্রদল রাজপথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখে দাঁড়াবে।”

‎মিছিলে উখিয়া উপজেলা ও পালংখালী ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইদুল বাশার মানিক, যুগ্ম আহবায়ক, উখিয়া উপজেলা ছাত্রদল। রিদুয়ান ফারাবী, সভাপতি, পালংখালী ইউনিয়ন ছাত্রদল। মোজাম্মেল হক শামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পালংখালী ইউনিয়ন ছাত্রদল।আলম মাহির, সহ-সভাপতি ও উমর ফারুক বাচ্চু, সহ-সভাপতি, পালংখালী ইউনিয়ন ছাত্রদল। জিয়াউর রহমান রবি, সাবেক যুগ্ম আহবায়ক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল। নুরুল আমিন, সাবেক যুগ্ম আহবায়ক, রামু সরকারি কলেজ ছাত্রদল।আমিরুল ফয়েজ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, পালংখালী ইউনিয়ন ছাত্রদল। শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা প্রজন্ম ৭১। এছাড়াও ছাত্রনেতা খায়রুল বশর, সাইদ রেজাসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

‎মিছিল ও সমাবেশ শেষে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরিশেষে নবগঠিত জেলা কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

নবগঠিত ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে উখিয়ায় জয়নুল আবেদীন জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল

Update Time : 02:20:00 pm, Monday, 4 May 2026