
মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা :
নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্ক উদ্ভাবনী চিন্তার বিকাশে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন-২০২৬) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল।
“মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রকল্প অতিথিদের মাঝে আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ প্রমূখ।
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১
তাং ১২ জুন ২০২৬।
মোঃ রবিউল ইসলাম 















