Dhaka 12:04 am, Tuesday, 21 April 2026

নাগরপুরে মোকনা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কৃষক দলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিকভাবে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জানুয়ারি’২৫ রোজ শনিবার বিকেল ৩:০০ ঘটিকার সময় মোকনা ইউনিয়নের লাড়ুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্বেই মোকনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষকদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কোন বক্তব্য না থাকায় মোকনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: আখতারুজ্জামান আক্তার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপসমূহের উপর লিখিত প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ জাহিদ হাসান জাহিদ।

লিখিত প্রতিবেদনে স্বাধীনতা পরবর্তী কৃষকদের কল্যাণে বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার অন্যতম মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর গৃহীত পদক্ষেপ এবং পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় গৃহীত পদক্ষেপ সমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপের নামে জনগণের অর্থ লুটপাটের চিত্র তুলে ধরা হয়।

লিখিত প্রতিবেদন পাঠ শেষে উপস্থিত কৃষকদলের নেতৃবৃন্দদের নিকট থেকে আগামী দিনে কৃষকদের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

পরামর্শ গ্রহণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ হুমায়ুন কবীর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং কৃষকদের নিকট থেকে প্রাপ্ত পরামর্শ সমূহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে সরকারের নিকট কৃষকদের নিকট হতে প্রাপ্ত পরামর্শ সমূহকে সুপারিশ আকারে পেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আব্দুল কাদের, নাগরপুর উপজেলা বিএনপি সদস্য মোকনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান খান কোকা, নাগরপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, দেলদুয়ার উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ হোসেন, নাগরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোকনা ইউনিয়ন বিএনপি’র (ভার:) সভাপতি মো: মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, গয়হাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুন মিয়া প্রমূখ।

এছাড়াও উক্ত কৃষক সমাবেশে মোকনা ইউনিয়ন বিএনপি, কৃষক দল, ছাত্রদল সহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

নাগরপুরে মোকনা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Update Time : 08:15:05 pm, Saturday, 11 January 2025