
কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম স্বপন এর পিতা ডাঃ শফিউর রহমান ২৮ ফেব্রুয়ারি’২৫ সন্ধ্যা সাতটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশত বছরের উপরে।
আজ ১ মার্চ’২৫ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় শাহ্জানী ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাযার নামাজ শেষে শাহ্জানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মরহুমের জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অসংখ্য শুভাকাঙ্ক্ষী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
জানাজার নামাজের পূর্বে নাগরপুর উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন তার পিতার উদ্দেশ্যে বলেন – আমি আমার পিতার জন্য আপনাদের নিকট দোয়া কামনা করছি। একসাথে চলার পথে যদি উনার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার পক্ষ হতে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইলো।
আমার বাবার নিকট যদি কারো কোন দেনা পাওনা থেকে থাকে আমি সন্তান হিসেবে তার সকল দেনা পাওনা পরিশোধ করব, ইনশাআল্লাহ।
পাশাপাশি আমার পিতার সকল ভুল ত্রুটি ক্ষমা করে পরকালের শান্তির জীবন কামনায় আপনাদের নিকট দোয়া কামনা করছি।
বিশেষভাবে উল্লেখ্য, নাগরপুর উপজেলা বিএনপি’র অন্যতম সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন এর পিতার মৃত্যুতে নাগরপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ নাগরপুর উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
কাজী মোস্তফা রুমি: 






















