Dhaka 7:14 am, Wednesday, 22 July 2026

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো তিন বন্ধুর

নাটোর প্রতিনিধিঃ( সাকিল হোসাইন)

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে পাবনা-ঢাকা

মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর

আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ

মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান

সরকার (১৮)।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন।

সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি

সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি

মারা যান।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ

তদন্ত করছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক

ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে থাকলেও চালক-হেলপারকে আটক করা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো তিন বন্ধুর

Update Time : 04:33:57 pm, Tuesday, 21 January 2025