Dhaka 9:17 am, Thursday, 23 April 2026

পঞ্চগড়ে দেবীগঞ্জ ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার আটক-১

  • Reporter Name
  • Update Time : 08:16:47 pm, Thursday, 2 April 2026
  • 1 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি, খাদেমুল ইসলাম:

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সুজন মহন্ত নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি বলে জানানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ওই মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান রোধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাওরের বোরো মৌসুমে কৃষকদের বড় স্বস্তি: কলমাকান্দায় বসছে ৯টি টিউবওয়েল

পঞ্চগড়ে দেবীগঞ্জ ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার আটক-১

Update Time : 08:16:47 pm, Thursday, 2 April 2026