
খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে মোঃ বকুল (১৮) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১:৩০ টার দিকে দুপুরে জেলা সদরের মিরগড় এলাকার পার্শ্ববর্তী বোকসিগঞ্জ সংলগ্ন করতোয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে সাঁতার কাটার একপর্যায়ে নদীর তীব্র স্রোতে বকুল কোথাও ভেসে যায়। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। তাকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ বকুলকে উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
এই ঘটনায় নিখোঁজের পরিবার ও পুরো এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 


























