
মরহুম আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ড. জমিরুল আকতার, ড. মোঃ আব্দুল হক তালুকদার, জিয়াউল কবির দুলু, ইলা ইয়াসমিন, হাসিব চৌধুরী প্রমুখ।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী মিথ্যাচার, স্বার্থপরতা, উশৃঙ্খলতা পরিহার করে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার দেশপ্রেমিকদের নিয়ে আমলা দুর্ভৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্তদের প্রতিহত করে সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য নৈতিক, মানবিক, দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে অধ্যাপক মরহুম আবুল কাসেম ফজলুল হকের স্বপ্ন পূরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
মহান আল্লাহ পাক জাতির বিবেকের কণ্ঠস্বর অধ্যাপক মরহুম আবুল কাসেম ফজলুল কে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন🤲
Reporter Name 























