
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
পুলিশ সুপার নওগাঁর নির্দেশে ধামইরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে চোলাইমদ তৈরীর উপকরণ ৩০০ লিটার ও চোলাইমদ ৫ লিটারসহ ০১(এক) জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
নববর্ষের প্রথম প্রহরে পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ ;ই এপ্রিল ২১.২০ ঘটিকার দিকে ধামইরহাট থানার ধামইরহাট পৌরসভার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া চোলাইমদ তৈরীর কারখানা ধ্বংস করা হয়। এ সময় চোরাই মদ তৈরির উপকরণ ৩০০ লিটার ও চোলাইমদ ৫ লিটার উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করা হয়।
ঘটনাস্থলঃ ধামইরহাট থানাধীন ধামইরহাট পৌরসভাস্থ হাটনগড় পাহার পাড়া গ্রামস্থ ধৃত আসামী শ্রী নরেশ পাহান এর বসত বাড়ির ভেতর হতে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১| শ্রী নরেশ পাহান(৪০) পিতা- চৈতা পাহান, মাতা-কুল পাহান,সাং-হাটনগড়,ধামইরহাট পৌরসভা,থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|
মোঃ মমিন আলী 























