Dhaka 5:39 pm, Sunday, 20 September 2026

প্রতিমন্ত্রী শেখ ফারিদুল ইসলাম কে সম্মানিত করে গণসংবর্ধনা,ইফতার মাহফিল

মোঃ রহমত আলী,বাগেরহাট

বাগেরহাট জেলা রামপাল উপজেলায় গতকাল ড.শেখ ফারিদুল ইসলাম–এর সম্মানিত করতে ব্যাপক আয়োজনে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–এর মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রামপাল উপজেলার গিলাতলা এলাকায় অবস্থিত গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। বিকেল থেকেই মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষাবিদ, ব্যবসায়ী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. শেখ ফারিদুল ইসলাম পরিবেশ সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে উপকূলীয় জেলা বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের পরিবেশগত ঝুঁকি, ঘূর্ণিঝড় ও লবণাক্ততা সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব নীতি বাস্তবায়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা কার্যক্রম এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ, আর সে লক্ষ্যে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
সংবর্ধনা পর্ব শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মুসল্লিরা দেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য প্রার্থনা করেন।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতি রামপালজুড়ে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হয় এবং উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩

প্রতিমন্ত্রী শেখ ফারিদুল ইসলাম কে সম্মানিত করে গণসংবর্ধনা,ইফতার মাহফিল

Update Time : 01:27:32 pm, Sunday, 1 March 2026