
প্রমোৎ পাল আর মহিউদ্দিন ডাঃ কখনো জন্ম নিবে কি,
“আবু নাসের মহিউদ্দিন,কুয়েত প্রতিনিধি ”
৮০ দশকে আমার মা আমাকে নিয়ে যেতেন কুমিল্লার হোমিওপ্যাথি চিকিৎসক যাকে কুমিল্লার প্রতিটি ঘর চিনে থাকেন।
চেম্বারটি নাম ছিল প্রমোৎ পাল হোমিওপ্যাথিক,
এমন একজন মানবিক মানুষ ছিলেন যা বলে শেষ করা যায় না তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রায় ১৫ বছর হবে আনুমানিক কিন্তু গত বছর দেশে গিয়ে তার চেম্বারে গিয়ে সেই চিকিৎসা জন্য গিয়েছি, পাওয়া যায়নি সেখানে পুরোনো কোন কিছু সব কিছু নতুনত্ব আর ঔষধের মানটা নেই আগের ১০ টাকা ডাঃ এর ফী আর ৩০ টাকার ঔষধ নিয়ে সেরে উঠতো হাজার শিশু, মা।
তিনি কুমিল্লাবাসীর জন্য এতটা মানবিক ছিলেন টাকা না থাকলে বাকি দিতেন আমার বাবার দোকান থেকে আমরা হেটে আসতাম প্রায় সময় ষ্টেশন রোড থেকে।
অনেক মানুষের ভীড়ে ডাক্তার প্রমোৎ পাল আর জন্ম নিবেন না। তার আর্দশের মত এমন কেউ আর আর্দশবান হবেন না।
১৯৯১ সালে আমি আমার মা এর সাথে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম তিন জন এর জন্য ঔষধ দিলেন তিনি ৬০ টাকা ফী ধরলেন মাত্র ঔষধ ১৮০ টাকার মোট ২৪০ টাকা আমার মা নিয়ে গিয়েছে ২০০ টাকা ৪০ টাকা দোকানে গিয়ে নিয়ে আসতে হবে আমাদের। তখন তিনি আমার মা কে বললেন মা তুমি কষ্ট করে আজ আসতে হবে না আগামীতে যখন আসবে দিয়ে দিও। আমার মা বললেন আমি তার আগে মরে গেলে কে দায়ী থাকবে তখন তিনি বললেন মাফ করে দিব। এই কথা তখন বুঝতে পারিনি মানুষ কতটা মানবিক হলে এমন কথা বলতে পারে।
ডাঃ মহিউদ্দিন আমার গ্রামের একজন এলোপ্যথিক ডাক্তার তিনি নব মুসলিম তিনি ইসলাম গ্রহণের পর নিজ গ্রাম থেকে চলে আসেন আমাদের গ্রাম কাপ্তান বাজার এলাকায়। আমার জেঠা(বাবা বড় ভাই) ফুপু তাদের মুখে প্রথম নামটি শুনেছি ৯০ দশক।
আমাকে যেতে হল ছোট ভাই এর চিকিৎসা যার একটি বড় সমস্যা টাইয়পেড এর কারণে পেটে ব্যাথ্যা যা আজও আছে। ছোট ভাইকে নিয়ে গেলাম তিনি সালাম দিয়ে কথা শুরু করলে সমাস্যা কি বললাম পিছনের বেডে নিয়ে শোয়ালেন দেখলেন সুন্দর ব্যবহার আমি ছোট মানুষ মুগ্ধ হলাম তার ব্যবহারে। অন্য একজন আসলো তিনি দেখলেন ঔষধ লিখলেন কিছু সময় মহিলাটি বসে রইল আস্তে আস্তে বললেন আমার কাছে টাকা নেই। তখন তিনি হাসলেন এবং বললেন চিন্তার কারণ নেই আমি ঔষধ দিচ্ছি আপনি পরে টাকা দিয়ে গেলে হবে, তার কাছে সমাজের উচ্চ থেকে নিম্নবিত্ত সকলে আসতেন তিনি পৃথিবীতে নেই ভাল কর্মগুলো আজ কথায় বলে একজন ডাঃ সমাজ সেবক ছিলেন তিনি। এমন মানুষ গুলো সমাজে নেই কেন আজ?
সমাজে এমন চিকিৎসক পাবেন কি আর, কখনো না সমাজে ভাল মানুষের অভাব, সবাই নিজের জন্য আজ ব্যস্ত সমাজে অবহেলিত, অভাবগ্রস্ত, মানুষের সেবা দিতে নয় এখন আদায় করতে ব্যস্ত সবাই।
ডাঃ মহিউদ্দিন ও প্রমোৎ পাল সমাজে আর জন্মাবে না।
Reporter Name 
















