
বাগেরহাট জেলা প্রতিনিধি ,মোঃ রাকিবুল ইসলাম:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট সদর উত্তর থানা শাখার উদ্যোগে একটি ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় বাজুয়া এলাকার একটি মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাত ৮টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে খেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্পোর্টস বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, ডাক্তার মাওলানা ফেরদৌস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট সদর উত্তর থানা শাখার সম্মানিত সভাপতি রেজওয়ান শেখ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার স্পোর্টস বিষয়ক সম্পাদক তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সুস্থ ও সচেতন যুবসমাজ গঠনে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 


















