Dhaka 5:48 pm, Monday, 27 April 2026

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় প্রথম দিনে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 09:37:30 pm, Thursday, 10 April 2025
  • 83 Time View

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় প্রথম দিনে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

১০ এপ্রিল’২০২৫ বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ ঝড় বৃষ্টির উপেক্ষা করে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৪ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করলেও অনুপস্থিত ছিল ৭৭ জন পরীক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে ২০২৫ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলেছে।

ভোর থেকে প্রাকৃতিক দূর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্রে আসে।

অন্য দিকে ঠাকুরগাঁও গ্রীড থেকে বীরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ হয়।

ঠাকুরগাঁও-এ প্রচন্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হওয়ায় বীরগঞ্জের গোলাপগঞ্জ এবং দলুয়া ৩৩ কেভি উপকেন্দ্রে ফিডার ট্রিপ করলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হয়, ফলে কিছুক্ষণ বিদ্যুৎ সরবারহ বন্ধ হলে পরীক্ষার্থীসহ জনগন ভোগান্তিতে পড়ে।

সরবরাহ বন্ধ হওয়ায় যতক্ষণ বিদ্যুৎ ছিল না ততক্ষন ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেয়া হয়েছে মর্মে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে বীরগঞ্জ পাইলট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, ঝাড়বাড়ি, মাহানপুর,। পলাশবাড়ী, রহিম বখস, বীরগঞ্জ ফাযিল মাদ্রাসা, চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়সহ ৯ টি কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর প্রাকৃতিক দূর্যোগের মধ্যে সাময়িক বৈদ্যুতিক গোলযোগ হলেও বিদ্যুৎ বিভাগ তৎপর থাকায় তেমন কোন সমস্যা হয়নি বলে ‘আমার দেশ’ কে জানিয়েছেন।

বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা, অতি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় তারা দায়িত্বরত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কে আন্তরিক ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভয়াবহ অগ্নিকাণ্ডে ২পরিবারেই নিঃস্ব পুড়ে ছাই বসত ঘর; ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লাখ টাকার

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় প্রথম দিনে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : 09:37:30 pm, Thursday, 10 April 2025