
ভোলার দক্ষিণাঞ্চলে ইরি ধানের বীজ উত্তোলন ও রূপনে ব্যাস্ত কৃষি কর্মীরা
মাওঃএইচ এম আল ইমরান ভোলা জেলায় প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলার দক্ষিণ অঞ্চল গুলোতে ইরি ধান রোপনের জন্য কৃষকরা বিভিন্ন প্রান্ত থেকে মাঠে থেকে কোমলমতি শিশুদের মাধ্যমে জ্বালা বিজ উত্তোলন করে মাঠে নিয়ে রোপন করার জন্য হুরহরি চলছে
শিশুদের নিয়ে ধান বীজ উত্তোলনে ব্যস্ত ভোলার কৃষক
ভোলা প্রতিনিধি: ধান বীজ উত্তোলনের মৌসুমে ভোলা জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের ব্যস্ততা বেড়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি শিশুদের নিয়েও অনেক কৃষক মাঠে কাজ করছেন। এতে কৃষি কাজে পারিবারিক অংশগ্রহণের একটি চিত্র ফুটে উঠছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীজ সংগ্রহ ও সংরক্ষণের এই সময়টিতে অতিরিক্ত শ্রমের প্রয়োজন হওয়ায় পরিবারের ছোট সদস্যরাও মাঠে উপস্থিত থেকে সহযোগিতা করছে। কৃষকদের ভাষ্য, এতে কাজ দ্রুত শেষ করা সম্ভব হচ্ছে এবং শিশুরাও কৃষিকাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে।
এদিকে সচেতন মহল বলছে, শিশুদের কৃষির প্রতি আগ্রহ তৈরি হওয়া ইতিবাচক হলেও তাদের নিরাপত্তা ও পড়াশোনার বিষয়টি নিশ্চিত করা জরুরি।
এতে করে কোমলমতি শিশুরাও আনন্দিত কৃষকরা ও আনন্দিত এভাবেই চলছে ভোলার বিভিন্ন অঞ্চলে ইরি ধান রোপনের টানটান উত্তেজনা।
মাও এইচ এম আল ইমরান 


















