
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে
বাবলু বড়ুয়া চট্টগ্রাম নিজস্ব প্রতিবেদক
“এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।”
আজ ১৬ই ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য, দেশকে হানাদারমুক্ত করার জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা বীরত্বের সাথে লড়াই করেছিলেন তাদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথেই চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন উত্তর কাট্টলীতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
বাবলু বড়ুয়া নিজস্ব সংবাদদাতা 


















