Dhaka 2:17 am, Tuesday, 28 July 2026

মাদক-জুয়া নির্মূলে ভাটি বাড়েরার পার এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও কমিটি গঠন

খয়রুল বাশার ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চিফ

ময়মনসিংহ সদর উপজেলার ভাটি বাড়েরার পার এলাকায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি মাদকবিরোধী কমিটি গঠন এবং বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি ভাটি বাড়েরার পার এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় মাদক ও জুয়ার ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা প্রচার করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “আশার আলো যুব সংঘ”-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য যুব সমাজকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এসব সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, নবগঠিত মাদকবিরোধী কমিটি ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদক ও জুয়ামুক্ত ভাটি বাড়েরার পার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহী গোদাগাড়ীতে চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ‎

মাদক-জুয়া নির্মূলে ভাটি বাড়েরার পার এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও কমিটি গঠন

Update Time : 11:16:44 pm, Saturday, 25 July 2026