
মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়ন আহবায়ক বিএনপি’র সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার, রংপুর
মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন আহবায়ক বিএনপি’র আয়োজনে সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ ৩১ ডিসেম্বর ২০২৪ বাদ মাগরিব কিসামত পদাগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।
বিএনপি’র সদস্য সংগ্রহ ও ১ নম্বর ওয়ার্ড কমিটি উপলক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। তিনি গত ৫ আগষ্ট ২০২৪ এর আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, নারী ক্ষমতায়নে কাজ করেছিলেন জিয়াউর রহমান। কিভাবে আমরা তার অবদান ভূলি।
খোড়াগাছ বিএনপি’র আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা জিয়া পরিষদ সদস্য সচিব রেজাউল ইসলাম রাজু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনার ঘোষনা দেন। তাকে আমরা কোনদিনই ভুলিতে পাবিবনা।
রানীপুকুর বিএনপি’র আহবায়ক মোজাহিদুল ইসলাম মোজাহিদ,সদস্য সচিব রেজাউল করিম রেজা, খোড়াগাছ ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য সচিব আতাউর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক লাবলু মিয়া প্রমুখ। ০১-০১-২০২৫
মোঃ আব্দুল হালিম 




















