Dhaka 6:02 pm, Monday, 15 June 2026

মিঠাপুকুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মোঃ বাইজিৎ (৩৪)যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অভিযুক্ত যুবকের নাম বাইজিৎ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনসাধারণকে গুজব বা উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, ধর্মীয় সংবেদনশীল যেকোনো বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্তে না পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার: প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

মিঠাপুকুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

Update Time : 11:44:51 pm, Saturday, 13 June 2026