
জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
২৫/০৪/২০২৬ খ্রি. রাত ২২.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলটি তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত জামসেদের বিরুদ্ধে ০৩টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ জামশেদ প্রকাশ জমসেদ (৩৫)
পিতা- মৃত আব্দুল মালেক প্রকাশ খালেক
মাতা- মৃত সাহেরা খাতুন
সাং- নারায়নপুর
থানা- ব্রাহ্মণপাড়া
জেলা- কুমিল্লা।
এ-সংক্রান্ত কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
জাহাঙ্গীর আলম 




















